ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চৌহালীর শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২২,  2:37 PM

news image

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ৷ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন ছাত্রীর মধ্যে ৩৩টি বাইসাইকেল (যার মুল্য ৩ লক্ষ ৭৫ হাজার ৫০০ টাকা)  বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শামছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী, ইউপি সচিব- খায়রুল কবির সবুজ সহ সকল ইউপি সদস্য।  বাইসাইকেল পেয়ে ফারজানা হোসেন সাদিয়া  জানান আগে অনেক দূর পায়ে হেটে ক্লাস করতাম কিন্তু এখন থেকে সাইকেল চালিয়ে আসব। আমাদের বাইসাইকেল উপহার দেয়ায় ইউপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ৭ম শ্রেণীর মেহজাবীন শায়েরী বলেন বাইসাইকেল পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ভাবতেই ভালো লাগছে এখন থেকে স্কুলে আসব সাইকেল চালিয়ে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিষন বাস্তবায়নের লক্ষে নতুন প্রজন্মকে মানুষিক ভাবে সুস্থ্য ও শারিরিক গঠনের লক্ষে নতুন প্রজন্মকে গড়ে তলতে গ্রামিণ জনপদের কিশোরিদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হচ্ছে ৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম