ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার

বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৩,  4:40 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুহাতে চলে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৪ নভেম্বর) আরামবাগের জনসভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে! ওবায়দুল কাদের বলেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন। তিনি বলেন, হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।  তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন, বিশ্বনেতারা প্রশংসায় পঞ্চমুখ হন। দুর্ভাগ্য আমাদের, বিএনপি একটা ধন্যবাদও কোনোদিন দেয়নি। শেখ হাসিনার জনপ্রিয়তায় ওরা হিংসা করে। কাদের বলেন, এদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা দেশকে ধ্বংস করবে। এই অপশক্তির হাতে দেশ তুলে দিতে পারি না। সতর্ক পাহারায় থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে, বলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম