ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বাংলা প্রথম পত্র 'খারাপ হওয়ায়' এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২২,  11:02 AM

news image

খুলনায় এসএসসিতে ‘বাংলা প্রথমপত্র’ পরীক্ষা খারাপ হওয়ায় মন্দিরা বৈরাগী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি এবার রংপুর মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ংঘাটা থানাধীন রংপুর শাড়াতলা গ্রামে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। মন্দিরা ওই গ্রামের রনজিৎ বৈরাগীর মেয়ে। মন্দিরার চাচা গোবিন্দ বৈরাগী জানান, নিজবাড়ির শয়নঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকা অবস্থায় মন্দিরাকে দেখতে পান তারা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ভুগছিল মন্দিরা। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মন্দিরার মরদেহ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম