ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  12:10 PM

news image

দেশে ভয়ংকর দুঃসময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, দেশে ভয়ংকর দুঃসময় যাচ্ছে। গণমাধ্যমকর্মীরা সঠিকভাবে মতামত প্রকাশ করতে পারছে না। এক ভয়াবহ দুঃশাসনের মধ্যে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতি মুহূর্তে কবি নজরুলের লেখনি প্রেরণা জোগাচ্ছে। সাহস দিচ্ছে কিভাবে দুঃশাসনের বিরুদ্ধে লড়তে হয়। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। এখন কথা বলতে গেলে সবার মধ্যে ভয় কাজ করে। চলাচল ও জীবনযাপনেও ভীতির সঞ্চার হয়। ফলে এসময়ে কবি নজরুল খুবই প্রাসঙ্গিক। তার কবিতা-গানই আমাদের অনুপ্রেরণার উৎস। বিএনপির এ নেতা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলতেন, আমরা যুদ্ধে গেলে নজরুলের গান গাইবো, মিছিল করার সময়ও তার গান গাইবো, আমরা কারাগারে গেলেও এ কবির গান গাইবো। আজ এ গণতন্ত্র হারা দেশেও আমরা নজরুলের গান গাই,  কবিতা আবৃতি করি। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জাসাসের জাকির হোসেন রোকন, জাহিদুল আলম হিটো, আহসান উল্লাহ, সৈয়দ আশরাফুল মজিদ, মিজানুর রহমান, বিল্লাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম