ঢাকা ১৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল প্রতিভা অন্বেষণ-২০২৬ অনুষ্ঠিত

#

১০ মে, ২০২৬,  11:31 AM

news image

মো. জাহিদুর রহমান: আনন্দঘন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল প্রতিভা অন্বেষণ-২০২৬। শনিবার  ৯ মে ২০২৬ ঢাকাস্থ কমলাপুর রেলওয়ে স্কুল এন্ড কলেজ ক্যাম্পসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।   বাংলাদেশ রেলওয়ে অঞ্চলের ১৪ টি জেলার কাব, স্কাউটস, রোভারগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে অঞ্চলের সম্পাদক তাবাসসুম বিনতে ইসলাম। বিশেষ অতিথি মো. শামসুল হক, নির্বাহী পরিচালক, (চলতি দ্বায়িত্ব) বাংলাদেশ স্কাউটস। সভাপতিত্ব করেন মো. শামীমুল ইসলাম, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল। অনুষ্ঠানটি সুন্দর ভাবে পালনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমলাপুর রেলওয়ে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী নাজনীন। 

অনুষ্ঠানে কাব, স্কাউটস ও রোভারগণের মধ্যে কোরআন তিলওয়াত, আজান, নাচ,গান, উপস্থাপনা,আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটিক্ষেত্রে অংশগ্রহণকারীদের ১ম, ২য় ও ৩য় পুরস্কার ছাড়াও সকলের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।


স্কাউটস কবে কোথায় প্রতিষ্ঠিত হয়:

১৯০৭ সালে যুক্তরাজ্যে (ইংল্যান্ড) লর্ড ব্যাডেন পাওয়েল  প্রথম স্কাউট ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউটিংয়ের সূচনা করেন।

বাংলাদেশ স্কাউটস: বাংলাদেশে স্কাউট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল ঢাকায় স্কাউট নেতৃবৃন্দের এক সভায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে এটি সরকারি স্বীকৃতি পায়। 

স্কাউটস কি কি কাজ করেঃ স্কাউটস হলো একটি আন্তর্জাতিক শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবামূলক যুব আন্দোলন, যার মূল কাজ আনন্দের মাধ্যমে শিশু-কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো। স্কাউটরা মূলত সেবা, নেতৃত্ব, দলবদ্ধ কাজ।

প্রতিবছরের ন্যায় বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল সদস্যদের বিভিন্নক্ষেত্রে মেধাযাচাই ও প্রতিভার পরিচয় অনুষ্ঠান করে থাকে। বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল সদস্যগণ নিজেদের প্রতিভাকে আরও শানিত করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। স্কাউটস-এর সিনিয়র সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দিনব্যাপী বিভিন্নগ্রুপে বিভক্ত করে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল জিনিয়াসদের প্রতিভার যাচাই বেছে নেন "কে সত্যিকারের জিনিয়াস"? এতে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল-এর প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করতে গিয়ে কমলাপুর রেলওয়ে স্কুল এন্ড কলেজ'এর অধ্যক্ষ গাজী নাজনীন বলেন, আজ আমি সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত খুশি। কোন অনুষ্ঠান এতো সুন্দর ও সুশৃঙ্খল হতে পারে তা এই স্কাউটস-এর অনুষ্ঠানে না এলে জানতেই পারতাম না। সকলকে ধন্যবাদ জানান। 

প্রধান অতিথির বক্তব্যে তাবাসসুম বিনতে ইসলাম বলেন, তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে সেই প্রতিভা বিকাশের অন্যতম প্লাটফর্ম স্কাউটস। এতদিন আমরা জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্টার করেছি। আজ ট্যালেন্ট হান্টার নয় আজ হবে আঞ্চলিক পর্যায়ে মেধা বিকাশের পালা। আশা করি সবাই নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আজ আমরা সুন্দর একটি দিন উপভোগ করালাম। সবাই ভালো করেছো। আগামীতে আমরা আরও সুন্দর ভাবে পালন করবো। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম