ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরের আগে বাভুমাকে নিয়ে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৪,  11:03 AM

news image

কনুইয়ের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। শঙ্কা জেগেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়েও। বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথমটি। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু ২ নভেম্বর, চট্টগ্রামে।

আইরিশদের বিপক্ষে গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি ৩৫ রান করে। পরে ফিল্ডিংও করেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। দেশে ফিরে চোট নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বাভুমা। তখন হয়তো জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বাভুমার অনুপস্থিতিতে আয়ারল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডাসেন। এরই মধ্যে ২-০ তে এগিয়ে যাওযা এই সিরিজে বিশ্রামে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম।

ওয়ানডে ও টেস্ট অধিনায়ক বাভুমার কনুইয়ের চোট অবশ্য নতুন নয়। ২০২২ সালে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের সময়ে একই কনুইয়ে আঘাত পেয়েছিলেন তিনি। যার ফলে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান টপ অর্ডার এই ব্যাটসম্যান। পরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন বাভুমা। তার নেতৃত্বে সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান তিনি।

এরপর থেকে বিভিন্ন চোটে নানা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে বাভুমাকে। ২০২৩ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে গত বছর বক্সিং ডে টেস্টে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন প্রোটিয়া অধিনায়ক।

পুরোপুরি সেরে না ওঠায় গত ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলতে পারেননি বাভুমা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে কেবল একটি সিরিজই পুরোপুরি খেলা হয়েছে তার, গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট।

চলতি চক্রে দক্ষিণ আফ্রিকার এখনও ছয়টি টেস্ট বাকি আছে; দুইটি বাংলাদেশ সফরে এবং দুটি করে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। আগামী জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাদের কমপক্ষে পাঁচটি ম্যাচ জিততে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম