ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে আবেদনের সময় বাড়ল

#

২৬ জানুয়ারি, ২০২২,  9:13 PM

news image

বাংলাদেশ রেলওয়ের ১০৮৬ খালাসি পদে আবেদনের সময় বাড়ানো হয়েছে। এ পদের জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী ১০ ফেব্রুয়ারি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই http://br.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার আগের শেষ তারিখ ছিল ২৬ জানুয়ারি। সংশোধিত সময়সীমা অনুযায়ী প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম