ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার: সার আমদানির এলসি মার্জিন শিথিল

#

১৪ নভেম্বর, ২০২৪,  11:02 AM

news image

মাঠ পর্যায়ে কৃষকের কাছে সারের সরবরাহ নিশ্চিত করতে আমদানির পদ্ধতি আরও সহজ করা হয়েছে। সার আমদানির এলসি (ঋণপত্র)  মার্জিন শিথিল করা হয়েছে। এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সার আমদানিতে ন্যূনতম মার্জিন দিয়ে এলসি খোলা যাবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে সার আমদানির এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে।

সার্কুলারে বলা হয়, সার আমদানিতে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। একই সঙ্গে সার আমদানির এলসি খোলার বিষয়টি ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে সারের গুরুত্ব বিবেচনায় এর মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। সূত্র জানায়, আগে সার আমদানির ক্ষেত্রে উদ্যোক্তাদের কমপক্ষে ৩০ শতাংশ মার্জিন দিতে হতো। এখন নীতিমালা শিথিল করার কারণে ২ থেকে ৫ শতাংশ মার্জিন দিয়েই এলসি খোলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম