ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  3:24 PM

news image

২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বিত বেঞ্চ এ আদেশ দেনসেইসঙ্গে উল্লিখিত পদের আবেদনে চাকরিপ্রার্থীদের বয়সসীমা কেন ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম