ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ বনাম আফগানিস্তান: পরিসংখ্যান নাকি সাম্প্রতিক পারফরমেন্স

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  12:38 PM

news image

লাহোরে জীবন বাজির ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব, তাসকিন, মুশফিকদের জয়ের বিকল্প নেই। জয় ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই টাইগারদের। জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ। পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। জয়ের পাল্লা ভারি বাংলাদেশের। লাল সবুজের দলের জয় ৮টিতে। তবে শেষ দুই এশিয়া কাপে তিনবারের দেখায় দু'বারই জিতেছে আফগানরা। অন্যদিকে- আজ যারা বাংলাদেশের প্রতিপক্ষ, সেই আফগানদের একটু বেশি চেনা বলে ভয়টাও বেশি। সাদা বলের ক্রিকেটে দলটা যে কোনো দলের জন্যই হুমকি। চট্টগ্রামে গত জুলাইয়ের ওয়ানডে সিরিজে তো তারাই জিতেছে। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ সেটার প্রতিশোধ নিলেও এশিয়া কাপ যেহেতু এবার ওয়ানডের, এখানে ওয়ানডের হিসাবটাই বিবেচ্য। এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপার ছোঁয়া পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। চলতি আসরে আফগানদের হারিয়ে আপাতত তারা পরের রাউন্ডে উঠতে চায়। সেক্ষেত্রে দলে বেশ কিছু পরিবর্তনের আভাস মিলেছে। ওপেনিং ও বোলিং আক্রমণে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। তবে এই ম্যাচ জিতলেও এরপর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে সাকিবদের তাকিয়ে থাকতে হবে। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে, তবে আফগানরা জিতলে দেখা হবে দল তিনটির নেট রানরেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম