ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫,  5:55 PM

news image

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। শনিবার (২৫ জানুয়ারি) দেশটির কাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে। হাইকমিশনার ইকবাল হুসেইন আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণরা তাদের অধিকার সম্পর্কে কথা বলতে সক্ষম হচ্ছে। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন। এছাড়া, চট্টগ্রাম ও করাচির মধ্যে শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য চলছে বলে তিনি জানান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম