ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বাংলাদেশ দ্রুতই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  2:56 PM

news image

রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক পরামর্শক সভায় তিনি এ সব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সম্পদ সীমিত। বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের খাদ্য ও সহায়তা নিশ্চিত করলেও দিন যত যাচ্ছে তারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ দ্রুতই তাদের নিরাপদ প্রত্যাবর্তন চায়। তিনি বলেন,

মানবপাচার রোধে সরকার আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। মানবপাচার ইস্যুকে সরকার গুরুত্ব দিয়ে দেখে। যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে বাংলাদেশ দ্বিতীয় স্তরে অবস্থান করছে। এটি মানবপাচারের বিরুদ্ধে অবস্থানের প্রতিফলন। আসাদুজ্জামান খান কামাল বলেন, মানবপাচারকারীরা সাইবার স্পেসে ঢুকে গেছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানবপাচার করছে। সাম্প্রতি ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানবপাচার বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম