ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন

#

০২ এপ্রিল, ২০২৬,  10:43 PM

news image

ফ্রান্স প্রতিনিধি বাদল পাল : প্যারিসের ঐতিহ্যবাহী সম্মেলনস্থল ‘প্যাভিলিয়ন রয়াল’-এ আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে নর্থ মেসিডোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী, প্যারিসে নিযুক্ত বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত, ইউনেস্কো সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, প্যারিসের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ ও প্যারিস্থ কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রায় চারশতাধিক অতিথি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ এবং ফ্রান্স উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম। দূতাবাসের প্রথম সচিব তারিকুল ইসলাম মারুফের সঞ্চালনায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আন্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশি সুস্বাদু খাবারের  আয়োজিত নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম