ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বাংলাদেশ দারুণ ভদ্রতা দেখিয়েছে : সোধি

#

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:42 PM

news image

মানকাডিং আউটকে অনেকেই ভালো চোখে দেখেন না। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করেন, এটা বৈধ হলেও গেম স্পিরিটের সাথে বেমানান। এবার সেই মানকাডিং কাণ্ড ঘটাল টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালকের ম্যাচে বল করার আগেই ক্রিজ ছেড়ে বের হওয়ায় কিউই ব্যাটার ইশ সোধিকে নন স্ট্রাইক প্রান্তে রানআউট করেন টাইগার পেসার হাসান মাহমুদ। ফলে টিভি আম্পায়ার রান আউট দেওয়ায় উঠে যেতে শুরু করেন সোধি। কিন্তু তাকে ফিরিয়ে আনেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। এমন ঘটনার পর চারদিকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নন স্ট্রাইক প্রান্তে রান আউট করা এখন ক্রিকেটের বৈধ নিয়ম। পুরো দুনিয়াজুড়েই এমন ঘটনা ঘটছে নিয়মিত। এ অবস্থায় বাংলাদেশের আবার ফিরে আসতে বলাকে ‘ভদ্রতা’ বলছেন সোধি। তিনি প্রশংসা করেছেন অধিনায়ক লিটন দাসেরও। সোধি বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো মানুষ। আপনি দেশকে জেতানোর জন্য লড়ছেন, এখানে কিছুটা উত্তেজনা থাকতে পারে। আমি সামান্য বাইরে ছিলাম। ভালো হতো আমাকে সতর্ক করলে। আমি বুঝতে পারছি এখানে নিয়ম হলো আউট করা। আমার মনে হয় এটা বাংলাদেশ দারুণ ভদ্রতা দেখিয়েছে। তারা খুব খুব ভালোভাবে সামলেছে এটা। আমি সৌভাগ্যবান ছিলাম তারা আবার আমাকে ফিরিয়ে এনেছে। আমি যদি বোলার হতাম, একই ব্যাপার করতাম হয়তো।  উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে হেরেছে টাইগাররা। ৯ ওভার বাকি থাকতেই সোধির ঘূর্ণিতে টালমাটাল টাইগাররা অলআউট হয়েছে ১৬৮ রানে। সোধি একাই নিয়েছেন ৬ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম