ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

#

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০২৬,  5:33 PM

news image

একে তো জয়ের দেখা নেই, তার ওপর পিছু নিয়েছে চোট সমস্যা। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। এবার আরও এক দুঃসংবাদ এসে হাজির বাংলাদেশ দলে। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্টেও শনির দশা লেগেই আছে। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজও হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি।

দ্বিতীয় ওয়ানডেতে ধীর বোলিংয়ের কারণে এই জরিমানা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, 'বৃহস্পতিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় ধীরগতিতে ওভার সম্পন্ন করায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।'

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশ দলের ওপর এই শাস্তি আরোপ করেন। নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ২ ওভার পিছিয়ে ছিল। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। সে অনুযায়ী ম্যাচ ফি'র ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধে নির্ধারিত সময়ে একটি দল যত ওভার কম করবে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসি আরও জানায়, 'অন ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি, তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফোরস্টার মুতিজওয়া অভিযোগটি দায়ের করেন।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম