ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

বাংলাদেশ দরিদ্র বলে বিদেশিরা হস্তক্ষেপ করছে : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৩,  6:25 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করল, সঙ্গে সঙ্গেই চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এগুলো করছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। বিদেশিদের মন্তব্য গণমাধ্যম অতিপ্রচার করার কারণে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম