ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩

বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি আরব

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  10:12 AM

news image

বাংলাদেশ থেকে নতুন করে ২৮ লাখ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই আগ্রহ দেখান ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ। শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্মায় পৌঁছানোর পর সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, যুবরাজ ও সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আব্দুল মোমেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে আরও ২৮ লাখ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাদের সঙ্গে দু’টি চুক্তি সই হয়েছে। আবদুল মোমেন বলেন, রোড টু মক্কা চুক্তি অনুযায়ী, এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমে হাজিরা মক্কা শরিফে চলে যেতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম