ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন সাড়ে ৭ হাজার হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২২,  4:31 PM

news image

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, রোববার (১২ জুন) পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন। এ ছাড়া, রোববার পর্যন্ত ১৯টি হজ ফ্লাইট সৌদি গেছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি ও ফ্লাইনাসের ৩টি ফ্লাইট হজযাত্রী নিয়ে গেছে। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম