ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশ থামলো ১২৭ রানে

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  11:50 AM

news image

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরির জন্য লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। বিশ্বকাপের ঠিক আগে আগে আবার ফিরতে পারেন শাহীন শাহ আফ্রিদি। তবে বিশ্বকাপের মঞ্চে প্রথম তিন ম্যাচে মাঠে নেমে শিকার করতে পারেন মোটে ১ উইকেট। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দেন এই পাকিস্তানি পেসার। বাংলাদেশের বিপক্ষেও সেই ফর্ম ধরে রাখেন আফ্রিদি। শিকার করেন ৪ উইকেট। আর তাতে বিশ্বকাপের মঞ্চে অলিখিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সর্বসাকুল্যে ১২৭ রান তুলতে পারে টিম টাইগার। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে এই রানের মধ্যে আটকে রাখতে হবে বাংলাদেশি বোলারদের। অ্যাডিলেইড ওভালে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরুও এনে দেয় বাংলাদেশকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম