ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২২,  2:32 PM

news image

ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। আমাদের দেশের স্বার্থ চিন্তা করে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করবো। মূলত দেশের স্বার্থ চিন্তা করে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরো অনেক রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। শনিবার (০৫ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে। বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টাতো বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা বেজে যায়, তাহলে আমরা বিদায় নিয়ে নেবো। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাবো। সুতরাং হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ কারও হুমকিকে ভয় পায় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম