ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী হাজারীবাগে শিক্ষার্থীকে হত্যা: যুবক গ্রেপ্তার, রক্তমাখা জামা-ছুরি উদ্ধার সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক দেশীয় অস্ত্রসহ আটক ৭

#

১৪ জুলাই, ২০২২,  3:38 PM

news image

বৃহস্প্রতিবার (১৪ জুলাই ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২২ আনুমানিক ১১৩০ ঘটিকায় বোর পয়েন্ট এ নোঙ্গররত অবস্থায় M V Blue Merlin মার্চেন্ট শীপে ছিচকে চুরির উদ্দেশ্যে একদল দূর্বৃত্তকারী প্রচেষ্টা চালায়। এমতাবস্থায় উক্ত মার্চেন্ট শীপ থেকে কমিউনিকেশন সেট (VHF চ্যানেল 16) এর মাধ্যমে ঘটনাটি পোর্ট অথরিটিকে জানায়। বাংলাদেশ কোস্ট গার্ড বিষয়টি জানার সাথে সাথেই উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশক্রমে বিসিজি স্টেশন কোকিলমনি এবং বিসিজি আউটপোস্ট দুবলা হতে দুইটি অপারেশন দল তৎক্ষণাত বিষয়টি তদন্ত করার লক্ষ্যে মার্চেন্ট শীপ এর উদ্দেশ্যে গমন করে।

পরবর্তীতে দুর্বৃত্বকারী দলের নৌকাটিকে সনাক্ত করে ধাওয়া করা হয় এবং কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত মার্চেন্ট শীপ থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে বর্ণিত দুর্বৃত্বকারীদের আটক করার উদ্দেশ্যে কোস্ট গার্ড জাহাজ তামজীদ এর নেতৃত্বে তিনটি অপারেশন দল হাইস্পীড বোট এর সহায়তায় নজরদারি বৃদ্ধির মাধ্যমে টহল প্রদান করে। অতঃপর ১৪ জুলাই ভোর ০৪৪৫ ঘটিকায় সাব লেফটেন্যান্ট এস এম সাজিদ মোস্তফা তনু এর নেতৃত্বে অপারেশন দলটি দুই সিলিন্ডার বিশিষ্ট কাঠের নৌকাসহ ০৭ জন দুর্বৃত্বকারীকে আটক করতে সক্ষম হয়। উক্ত সময়ে নৌকাটি তল্লাশি করে দেশীয় অস্ত্র (চাপাতি, দা, কুঠার ও করাত ইত্যাদি) দড়ি কাটার সরঞ্জাম, ০৭ পিস ইয়াবা ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড বেইস মংলা এর উদ্দেশ্যে নিয়ে আসা হয়।-প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম