ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বাংলাদেশ-আমিরাত ৪ সমঝোতা স্মারকে সই

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২২,  10:42 AM

news image

শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার বিকেলে দুবাই প্রদর্শনী কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা এসব সমঝোতা স্মারকে সই করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। সমঝোতা স্মারকগুলো হল- উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণায় সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়; দুই দেশের ফরেইন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতা। এর আগে দুবাই এক্সিবিশন সেন্টারে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম