ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১,  8:12 PM

news image

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশে কেউ না খেয়ে থাকে না। বিজয়ের ৫০ বছরে এটিই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার (২২ ডিসেম্বর) ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মুজিব শতবর্ষে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। সভা শেষে সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' মঞ্চস্থ হয়। কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পর সাত কোটি মানুষের পর্যাপ্ত খাবার ছিল না। এখন প্রায় ১৭ কোটি মানুষের দেশে খাদ্যের ঘাটতি নেই। অনুষ্ঠানে উপস্থিত সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমি মঙ্গা এলাকার মানুষ। ২০০৪ সালেও আমার এলাকায় মানুষ না খেয়ে মারা গেছে। আজ সেই এলাকায় মঙ্গা নেই। শব্দটি উচ্চারিতও হয় না। ভবিষ্যতে এটি অভিধানে পাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম