ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরলো যুক্তরাষ্ট্র

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  10:55 AM

news image

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আবারও বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়েও কথা বলছে দেশটি। গতকাল সোমবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর আজরা জেয়া এক টুইট বার্তায় বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আবারও প্রশংসা করছি। এর আগে গত জুলাইয়ে ঢাকা সফরেও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছিলেন আজরা জেয়া। সে সময়ও বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নেওয়া উদ্যোগগুলোর কথা জানিয়েছিল। আজরা জেয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও ঢাকায় এসেছিলেন। এদিকে, আজ ভোরে নিউ ইয়র্কে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দলের আন্তরিকতা দরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই। বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম