ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশে সহিংসতা ও আটক বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  2:33 PM

news image

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার (৩০ অক্টোবর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শোনান। স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত নয়জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকার এবং অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনি গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছেন।’ জাতিসংঘের মহাসচিব মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে জানান ডুজারিক। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘পুলিশ এখনও বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। সরকার যখন বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছে, তখন আপনি কীভাবে বিশ্বাস করেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে?’ জবাবে ডুজারিক বলেন, ‘সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনও মনে করি, পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচন সামনে রেখে সবাই যেন তাদের অধিকার চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা পায়, সেই অধিকারের বিষয়টিতে সম্মান প্রদর্শন করতে হবে।’ স্টিফেন ডুজারিক বলেন, ‘আমাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশগুলোতে সহিংসতার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।’ এর আগে গত আগস্টের শেষের দিকেও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ সময় তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা তো বটেই এবং আমি মনে করি, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সবাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম