ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  10:24 AM

news image

অন্যান্য বছরের মতোই, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে দক্ষিণ এশিয়ার ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই তালিকায় আছে বাংলাদেশও। ১০০ পাতার প্রতিবেদনটিতে বলা হয়, গত বছর শারদীয় দুর্গা উৎসবের সময়, সংঘাত ঠেকাতে সরকারের উদ্যোগের পর, সপ্তাহব্যাপী হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ও তাদের ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে। গত বছর রোহিঙ্গা ক্যাম্পে মহিবুল্লাহ হত্যাসহ স্কুল বন্ধের বিষয়টিও উল্লেখ করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে।

উদ্বেগের তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপও।সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশাদ হুসাইন, সরকারের উদ্যোগের প্রশংসা করেছিলেন।  তিনি বলেছিলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। ২০২০ সালের অক্টোবরে মন্দিরের ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষ ও সরকার যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতিবেদনে ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হবার কারণে, দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে ভারতের বর্তমান সরকার হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এদিকে, এ বিষয়ে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম