ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

বাংলাদেশে দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  3:35 PM

news image

দেশে খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। পর্যাপ্ত ধান-চাল মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হবেন না। আমরা সচেতন আছি, কেউ অবৈধ মজুত করতে পারবে না, করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ খাদ্যগুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ করা সম্ভব।

তিনি পুষ্টিহীনতা দূর করতে জিঙ্কসমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান। খাদ্যমন্ত্রী ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিনা তা দেখেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সদর খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক মো. অলিউর রহমান, উপখাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম