ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৬,  10:25 PM

news image

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, খেলাধুলাকে সরকার রাজনৈতিকভাবে দেখে না বরং বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা হবে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে এখনো কেউ আবেদন নিয়ে আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই তা বিবেচনা করব। তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং সরকার এ ক্ষেত্রে কাউকে বাধা দেবে না। মন্ত্রী বলেন, আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে, সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না। এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলো বাংলাদেশে দেখানোর ক্ষেত্রে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই। তিনি বলেন, স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায়, তাহলে যাবে। আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি। ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটির এখন আর কার্যকারিতা নেই বলেও মন্তব্য করেন রেজাউল করিম লাভলু। তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে, আমরা বন্ধ রাখব। আগের সরকারের ঐসব নির্দেশনা এখন আর বহাল নেই। তবে, যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এখনো এবারের আইপিএল দেখানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করছে টি স্পোর্টস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম