ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বাংলাদেশের ১৮ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২২,  5:09 PM

news image

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ২টা পর্যন্ত ১৮ হাজার ৪১ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৬৫৬ জন। এ ছাড়া, শুক্রবার পর্যন্ত ৪৮টি হজ ফ্লাইট সৌদি গেছে। হজযাত্রীরা। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ২৭টি, সৌদি এয়ারলাইনসের ১৬টি ও ফ্লাইনাসের ৫টি। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম