ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়াল সৌদি আরব

#

২৩ জুন, ২০২২,  12:52 PM

news image

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন আরও ২ হাজার ৪১৫ জন। বুধবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, চলতি বছরের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকারের বাংলাদেশের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। বরাদ্দ প্রাপ্ত ওই অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটার মধ্যে সরকারি ব্যবস্থপনার জন্য ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য অবশিষ্ট ২ হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, বৃহস্পতিবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, বুধবার (২২ জুন) দিনগত রাত ২টা পর্যন্ত ৮৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩১ হাজার ৫৩৯ হজযাত্রী। হজ বুলেটিনে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৮ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৪৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। প্রসঙ্গত, এর আগে এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জনকে হজ করতে সুযোগ দেয় সৌদি সরকার। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম