ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

#

২৩ জানুয়ারি, ২০২৪,  11:15 AM

news image

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।  তার কাছে ওই সাংবাদিক জানতে চান- বাংলাদেশে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকসহ এ অঞ্চলে অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গাঢ় করার জন্য সুনির্দিষ্ট কী পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র?  ওই সাংবাদিকের এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গাঢ় করার ক্ষেত্রে আমাদের কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে। আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর। বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে। বিশেষ করে জলবায়ু বিষয়ে সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে। অবশ্যই বেসরকারি খাতের সঙ্গেও আমাদের যুক্ত হওয়ার সুযোগ আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম