ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের ম্যাচ টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  11:09 AM

news image

অনলাইনে ১০ জুনের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ফুটবলপ্রেমীরা। ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে বাফুফে থেকে জানানো হয়েছিল। ঠিক হওয়ার পর এক রাতেই শেষ অনলাইনের সব টিকিট। তবে এখনো হাতে টিকিট পাননি বলে অনেকে দাবি করছেন। টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়। টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিনদিন ধরে ধরনায় বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। ফুটবল সাপোর্টার্স ফোরামও হুমকি দিয়ে রেখেছে আজ ও ১০ জুন বাফুফের সামনে মিছিল করার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর। অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামেরও। তবে আজ কানাডা থেকে আসা শমিত সোমের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। এই ত্রিরত্নে বদলে গেছে দেশের ফুটবল। এই সুযোগে টিকিট নিয়ে চলছে তেলেসমাতি কাণ্ড। নয়টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স ও করপোরেট বক্সের টিকিটের দাম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। টিকিট বিক্রি শেষ হলেও সাধারণ দর্শক টিকিট পাননি বলে জানা গেছে। শুধু তাই নয়, সাংবাদিকদের জন্য তৈরি প্রেস বক্সের ছাদের অংশও স্কাই লাউঞ্জ ক্যাটাগরি করে টিকিট বিক্রি করা হয়েছে, যা প্রেস বক্সের জন্য হুমকিস্বরূপ। ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম