ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

বাংলাদেশের মানুষ না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে আছেন: রিজভী

#

১৩ আগস্ট, ২০২২,  12:58 PM

news image

‘বাংলাদেশের মানুষ না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে আছেন’- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ আগস্ট) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে গাড়ি-বাড়ি করেছেন। সুতরাং তারা তো জনগণের কষ্ট বুঝবে না। তিনি আরও বলেন, মানুষ নরক যন্ত্রণায় পুড়ছে আর তারা উদ্ভট কথা বলে মানুষের সাথে রসিকতা করছে। জনগণকে সাথে নিয়ে রাজপথে এসবের জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম