ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

বাংলাদেশের মানুষ অসাধারণ: হানিয়া আমির

#

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:50 PM

news image

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই অভিনেত্রী যে কদিন ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল আলোচনায় ছিলেন। রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হানিয়া আমির। ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল। বাংলাদেশিদের শান্তি কামনা করে হানিয়া আমির লেখেন, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন।

যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে- তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ। এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা।  একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন—আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’

সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন। ঢাকায় কাটানো হানিয়া আমিরের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। গত ১৯ সেপ্টেম্বর বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া। উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন।

তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী।  ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া আমির। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম