ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩,  4:08 PM

news image

সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বেলা আড়াইটায়। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত এক জয় বাগিয়ে নেওয়ার পর ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করায় চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু ম্যাচের আগের দিন গুয়াহাটির আবহাওয়া পূর্বাভাস টাইগারদের সেই স্বপ্নপূরণের প্রধান অন্তরায় হিসেবে আবির্ভূত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের দিন সেখানকার তাপমাত্রা ২৫-৩৩ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। তবে সেটি অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো। এছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকবে। একইসঙ্গে বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। আর তাতেই শঙ্কা জেগেছে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে। এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) এই ভেন্যুতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল বৃষ্টির কারণে। ম্যাচটি ভেস্তে গেলে বাংলাদেশের চেয়ে ক্ষতিটা বেশি হবে ইংল্যান্ডেরই। কেননা উপমহাদেশের কন্ডিশনে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামতে হবে বিশ্বকাপের মূল লড়াইয়ে। নিশ্চিতভাবেই এটি বিশ্বকাপজয়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেটি বলার অপেক্ষা রাখে না। আগামী ৫ অক্টোবর উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম