ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশে থাকছে বাড়তি পেস বলার

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  10:43 AM

news image

ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা দেওয়ার রীতি চালু করেছে পাকিস্তান। ক্রিকেটারদের নির্ভার রাখতে আগে থেকে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। বুধবার বিকেলে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেও সেটি করল তারা। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের জায়গায় দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। দুই বছর পর ওয়ানডে দলে ফিরে এবার একাদশে জায়গা করে নিলেন ফাহিম। এর আগে ৩২ ওয়ানডে খেললেও এবার বাংলাদেশের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন তিনি।  বাংলাদেশের একাদশেও নিশ্চিতভাবে একটি পরিবর্তন আসবে। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে লিটনকে একাদশে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত।আগের দুই ম্যাচে ৮৯ ও ১০৪ রান করা শান্ত দারুণ ফর্মে ছিলেন। তাকে হারানো নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বাংলাদেশ অবশ্য পাকিস্তানের পথে হাঁটছে না। ম্যাচের সময়ই ঘোষণা করবে একাদশ।  

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম