ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২২,  5:50 PM

news image

রাজনৈতিক বিক্ষোভের মধ্যেই সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার (৯ ডিসেম্বর) এ আহ্বান জানানো হয়। এছাড়া সহিংসতা বন্ধে সব দলের প্রতিও আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের। স্থানীয় মিডিয়ার বরাদ দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহে পুলিশের গুলি ও হামলায় একজন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে গেলে এ ঘটনা ঘটে। অন্যদিকে ভয়েস অব আমেরিকান খবরে বলা হয়েছে,

রাজধানীতে একটি সমাবেশ করার জন্য পরিকল্পনা করে বিএনপি। যাতে প্রায় ১০ লাখ লোকের সমবেতও হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরু হওয়ার এক মাস আগে থেকেই প্রায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একজন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, চলতি ঘটনার উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে। এছাড়া বাংলাদেশের উন্নয়নের উপর খুব খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।  তিনি আরও বলেন, ভয়ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের অধিকারের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। “আমরা বাংলাদেশের সকল দলকে সহিংসতা থেকে বিরত থাকার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছি। এছাড়া কোনো দলকে যেন হুমকি ধমকি এবং নির্যাতন করা না সে ব্যাপারেও সতর্ক করে আসছি।” কিরবি বলে, ওয়াশিংটন বাংলাদেশ সরকারকে "সহিংসতার প্রতিবেদন সম্পূর্ণরূপে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য" আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম