ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফের

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩,  10:49 AM

news image

বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে বাংলাদেশের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজার ২০৫ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পরিষদের সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঋণ অনুমোদন দেওয়ায় সংস্থাটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অর্থ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশকে ২ দশমিক ২ শতাংশ সুদে সাত কিস্তিতে ৪৫০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ। এর মধ্যে প্রথম কিস্তির ৩৫২ দশমিক ৩৫ মিলিয়ন ডলার ছাড় হতে পারে ফেব্রুয়ারিতে। ২০২৬ সালে দেওয়া হবে এ ঋণের শেষ কিস্তি। আইএমএফ বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা এ জন্য অবশ্যই আইএমএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইএমএফের এই ঋণ অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার প্রকাশ ঘটেছে। তিনি বলেন, অনেকেরই সন্দেহ ছিল, আইএমএফ হয়তো আমাদেরকে এ ঋণ দেবে না। কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো, এ ঋণ অনুমোদনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ জুলাই আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। এ ছাড়া ওই বছরের ১২ অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে ৪৫০ কোটি ডলারের ঋণ সহায়তার কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার। অক্টোবরের শেষের দিকে দুই সপ্তাহের সফরে ঢাকায় আসেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা সরকারের বিভিন্ন দপ্তর, নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন। ওই সময় আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে বলেও জানিয়েছিল সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম