ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বাংলাদেশের কাছে পাকিস্তানের অনেক শেখার আছে: রাজনাথ সিং

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  12:35 PM

news image

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন, আর্থ সামজিক উন্নয়নে বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের। কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতায় সফরে আসেন প্রতিরক্ষামন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন ও আর্থ সামজিক দিকে নিয়ে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানকে আত্মবিশ্লেষণ করা উচিত এবং ভারতের পূর্ব প্রতিবেশী থেকে অনেক কিছু শেখার আছে। পাকিস্তানকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘আমাদের এক প্রতিবেশী দেশ ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াই করে যাচ্ছে। দেশটি দারিদ্র, বেকারত্ব এবং সন্ত্রাসবাদে জর্জরিত। কখনও আবার ভারতকেও হয়রানির চেষ্টা করে থাকে। দেশটিকে বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে হবে’। বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুবই খুশি। ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ এবং ধর্ম নিরপেক্ষতার পথকে বেছে নিয়েছে বাংলাদেশ। দেশটি আর্থ-সামাজিক উন্নয়নে যে সূচনা করেছে, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, নিরাপত্তা এবং যোগাযোগ খাতে ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম