ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  11:46 AM

news image

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় ওই জেলেরা নিখোঁজ হয়েছিলেন।শনিবার (২০ আগস্ট) ভারতীয় কোস্ট গার্ড এক টুইট বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আনমল’ বঙ্গোপসাগর থেকে ১০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ আরও ২ বাংলাদেশি জেলের খোঁজে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট দিয়ে অনুসন্ধান চালাচ্ছে। এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) রাতে পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ১১টি ট্রলারডুবির ঘটনায় ৩৪ জন জেলে নিখোঁজ হয়েছিলেন। এরমধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম