ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২,  2:25 PM

news image

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের মোহাম্মদ হাশিমের ছেলের‍্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, শরীফের লুঙ্গিতে গোজা অবস্থায় একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশে যাওয়ার জন্য মিথ্যা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেছিলেন শরীফ। মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় তুলে দেওয়া হয়েছে। রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, বছরখানেক আগে কড়াকড়িতে রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছিলেন না। কিন্তু সম্প্রতি আবারও রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাওয়া চরম উদ্বেগের। এর আগে বাংলাদেশি পাসপোর্টে যেসব রোহিঙ্গা প্রবাসে গেছে, তাদের অপকর্মে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দেশের মান রক্ষায় রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায়, সে বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম