ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

বাংলাদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসায়’ কঠিন শর্ত মিশরের

#

০৪ আগস্ট, ২০২৫,  9:55 PM

news image

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসানীতি কঠোর করেছে মিশর। বিশেষ করে ‘অন অ্যারাইভাল ভিসা’ প্রাপ্তির ক্ষেত্রে কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি। সোমবার (৪ আগস্ট) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এতে বলা হয়, শুধুমাত্র তারাই ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন, যাদের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন অঞ্চল, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান বা নিউজিল্যান্ডের যে কোনো একটি দেশের ছয় মাসের অধিক মেয়াদবিশিষ্ট বৈধ ও পূর্বে ব্যবহৃত ভিসা রয়েছে। এই শ্রেণির যাত্রীরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ২৫ মার্কিন ডলারের বিনিময়ে ভিসা গ্রহণ করতে পারবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদেরকে ফেরত টিকিট এবং অন্তত ৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ২৫ হাজার টাকা) সমপরিমাণ ব্যাংক-ব্যালেন্সের প্রমাণ ইমিগ্রেশন কাউন্টারে উপস্থাপন করতে হবে। দূতাবাস সব ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিককে পরামর্শ দিয়েছে—যাত্রার পূর্বে ভিসাসংক্রান্ত সব শর্ত ও নির্দেশনা সতর্কভাবে পর্যালোচনা করতে, যাতে ভ্রমণের সময় যে কোনো বিভ্রান্তি বা জটিলতা এড়ানো যায়। এ ছাড়া গালফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই সুবিধার আওতায় পড়বেন। তবে তাদের অবশ্যই ছয় মাসের বেশি মেয়াদবিশিষ্ট রেসিডেন্ট পারমিটে দক্ষ পেশায় কর্মরত থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম