ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা চালুর তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৪,  11:45 AM

news image

বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এর ফলে দেশটিতে ভ্রমণের জন্য আরও সহজ ও কার্যকর হবে ভিসা আবেদন প্রক্রিয়া। আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এই ই-ভিসা সেবা চালু করা হবে বলে রয়্যাল থাই দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। আগামী ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের আগামী ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে থাইল্যান্ড সরকার। আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা। আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে। ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম