ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

#

১৮ মার্চ, ২০২৫,  3:01 PM

news image

বাংলাদেশিদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। তিনি বলেন, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।  আ ফ ম খালিদ হোসেন বলেন, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এ জন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে। এ সময় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তিনি বলেন, মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভণ্ডুল করে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম