ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বাংলাদেশিকে হত্যা: ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২৪,  7:49 PM

news image

সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ প্রবাসী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল। তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত ওই বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে নিহত ওই বাংলাদেশি ও অভিযুক্ত পাঁচ পাকিস্তানির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং হত্যাকাণ্ডের মোটিভও জানানো হয়নি। এ ঘটনা তদন্তের পর ওই অভিযুক্ত পাঁচজনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেয়া হয়। পরে গত ৫ মার্চ তা কার্যকর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম