ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  10:20 AM

news image

বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ ১০৬টি দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান। শুক্রবার (৮ এপ্রিল) থেকে কোভিড-১৯ সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ সহজ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। বুধবার (৬ এপ্রিল) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে জানায়, শুক্রবার থেকে ১০৬টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশির ভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও অন্যান্য অনেক উন্নত দেশ পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করা হলেও জাপান এখনও ৫৬টি দেশের জন্য তার দরজা বন্ধ রাখবে। সূত্র: রয়টার্স 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম