ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেবে আইএমএফ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২৩,  3:19 PM

news image

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিতে একমত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এখনই এই বাজেট সহায়তা অনুমোদন করবে না সংস্থাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে বিশ্বব্যাংকে যাওয়ার পর হয়তো এই অর্থ অনুমোদন হতে পারে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে মিটিংয়ে আমাদের ৫০০ মিলিয়ন বাজেট সাপোর্ট দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে আসার পর হয়তো এই অর্থটা অনুমোদন হবে এবং ঘোষণা আসবে। গভর্নর বলেন, ‌বিশ্বব্যাংক গ্রুপের কাছে আমাদের ২৫০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট আটকে আছে। কারণ এর কয়েকটি শর্ত আমরা পূরণ করতে পারিনি। কিন্তু এই ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সাপোর্টের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন শুধু অর্থ ছাড় হওয়ার অপেক্ষা। আইএমএফের ঋণের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার বলেন, আগামী সেপ্টেম্বর মাসে তাদের দেওয়া অর্থের প্রথম রিভিউ আসবে। তখন তারা দেখবে তাদের দেওয়া নির্দেশনাগুলো আমরা অর্জন করেছি কি না। এই মুহূর্তে তারা জানতে চেয়েছিল ইন্ডিকেটরগুলোর কী অবস্থা। আমরা তাদের বিস্তারিত জানিয়েছি। তারা এখন পর্যন্ত আমাদের কার্যক্রমে খুশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম