ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশকে দেউলিয়া বানাতে চায় বিএনপি : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  2:01 PM

news image

‘বাংলাদেশকে দেউলিয়া বানাতে বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সোমবার (১ আগস্ট) শোকের মাস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্ত ও প্লাজমা দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের দেউলিয়া বানানোর চেষ্টায় বিএনপির সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের প্রতিনিধি যোগ হয়েছে। তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানানোর যে প্রার্থনা করছে, তা কোনোদিন বাস্তবায়ন হবে না। ড. আবদুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কের সম্পৃক্ত হয়েছে, বিশ্ব দেখছে করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশে কীভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জিডিপি ও ঋণের অনুপাতের দিক থেকে শ্রীলঙ্কার চাইলে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম