ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  2:40 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়, তাদেরই লজ্জা হওয়া উচিত, আওয়ামী লীগের নয়।’ রাজধানীর গেন্ডারিয়ায় আজ বৃহস্পতিবার সকালে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আঞ্জুমানে মফিদুল এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক উপ-কমিটি। ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন না, বিশ্বকে নিয়ে ভাবেন, তাকে নিয়ে আমাদের ভাবার বা বলার কিছু নেই। তিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেছেন। ৭০ বছরেও জোর করে এমডি থাকতে চান। নিজের কর্মকাণ্ডেই তিনি অসম্মানিত হয়েছেন।’ এ সময় ওবায়দুল কাদের শিশু কিশোরদের প্রতি বঙ্গবন্ধুর আদশ, সততা ও সাহসকে অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।’ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম