ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

বাংলাদেশকে আরও ১১ লাখ করোনার টিকা দিলো ডব্লিউএইচও

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৩,  4:46 PM

news image

বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য বাংলাদেশকে আরও ১১ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (০২ মে) জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ১১ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া গেছে। আরও ১০ লাখ ডোজ শিগগিরই পাওয়া যাবে। এসব ভ্যাকসিন ১২ বছরের ওপরের বয়সীদের দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ১৫ কোটি,

দ্বিতীয় ডোজ ১৪ কোটি ৫০ লাখ এবং বুস্টার ডোজ হিসেবে ৭ কোটি ডোজ দেয়া হয়েছে।এর আগে, গত ১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছিলেন, মজুত ফুরিয়ে যাওয়ায় ২ মার্চ থেকে সাময়িকভাবে করোনার তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজ দেওয়া বন্ধ হচ্ছে। তিনি বলেন, বুস্টার ডোজ নিতে ততটা বাধ্যবাধকতা না থাকায় অনেকে নিতে চাচ্ছেন না। বিশেষ করে চতুর্থ ডোজে তেমন সাড়া মিলছে না। তারপরও বুস্টারের যত টিকা ছিল তা শেষ। এসব টিকা কোভ্যাক্সের মাধ্যমে আনা হয়। এরই মধ্যে চাহিদা দেওয়া হয়েছে, আসতে ৩-৪ সপ্তাহ লাগবে। আসা মাত্রই আবারও দেওয়া হবে। এ দফায় ৩০ লাখ টিকা আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম